ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাপ্তাই হ্রদে ডুবে কলেজছাত্রের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪৭, ১ মার্চ ২০২৪
কাপ্তাই হ্রদে ডুবে কলেজছাত্রের মৃত্যু
কাপ্তাই হ্রদ -ফাইল ছবি

রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে ডুবে আব্দুল্লাহ জুবায়ের (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  বিকেলে শহরের পুরাতন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

মৃত আব্দুল্লাহ জুবায়ের (১৭) লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুরাতন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার সময় ফুটবলটি কাপ্তাই হ্রদে পড়ে যায়। সেটি হ্রদ থেকে তুলতে গিয়ে ডুবে যায় জুবায়ের। কিছু সময় পার হয়ে গেলেও ওই ছাত্র হ্রদ থেকে উঠে না আসায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ছাত্রকে উদ্ধার করা হয়। পরে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

Advertisement

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙ্গামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!