ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচরের পথে আরো ১২৫০ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১ মার্চ ২০২৪
ভাসানচরের পথে আরো ১২৫০ রোহিঙ্গা
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছেন আরে ১ হাজার ২৫০ জন রোহিঙ্গা। 

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক বিভিন্ন আশ্রয়শিবির থেকে বাসে করে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠে রোহিঙ্গাদের নেয়া হয়।  

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য  উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ১ হাজার ২৫০ জন রোহিঙ্গা উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছেন। সেখান থেকে তারা জাহাজে করে ভাসানচরে যাবেন। তাদের মালামালগুলো কাভার্ডভ্যান নেয়া হয়েছে। এর আগে একই প্রক্রিয়ায় কক্সবাজারের টেকনাফ-উখিয়া আশ্রয়শিবির থেকে ৩২ হাজার রোহিঙ্গা ভাসানচরে যায়।

Advertisement

২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরো কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!