বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডের একটি ভবনে এ আগুন লাগে। আহত মুজাহিদুল ইসলাম জুবায়ের ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক ও উপজেলার গুনবহা ইউনিয়নের অমৃতনগর গ্রামের মান্নান শেখের ছেলে।
বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মুর্তজা তমাল বলেন, মুজাহিদুল ইসলাম রাজধানীর বেইলি রোডের ওই ভবনে কাচ্চি ভাই রেস্টুরেন্টে চাকরি করতেন। ভবনে আগুন লাগার পর দৌড়ে সাততলায় আশ্রয় নেন। পরে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণে বাঁচতে সাততলা থেকে লাফিয়ে পড়েন।
.png)
তিনি আরো বলেন, তবে প্রাণে বাঁচলেও লাফিয়ে পড়ে তার দুটি পা এবং কোমরের একটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন।