ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলিতে নিহত ১, আহত ১০

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ২ মার্চ ২০২৪
লবণের মাঠ দখল নিয়ে গোলাগুলিতে নিহত ১, আহত ১০
ফাইল ফটো

কক্সবাজারের মহেশখালীতে লবণের মাঠ দখল-বেদখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় সাইফুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১০ জন।

শনিবার দুপুরে উপজেলার কুতুবজোম ইউনিয়নের সোনাদিয়া পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বড় মহেশখালী মুন্সির ডেইল গ্রামের মৃত গোলাম কুদ্দুসের ছেলে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, উপজেলার সোনাদিয়া এলাকায় একটি লবণ মাঠের মালিকানা দখল-বেদখল নিয়ে স্থানীয় জাহাঙ্গীর ও শাহ আলম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দু’পক্ষের মাঝে গোলাগুলিতে ১০ জনেরও বেশি আহত হন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে।

Advertisement

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের মধ্য একজন মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!