ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অটোরিকশা চাপায় বেরিয়ে এলো পেটের নাড়িভুঁড়ি, বৃদ্ধ নিহত

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৩, ২ মার্চ ২০২৪
অটোরিকশা চাপায় বেরিয়ে এলো পেটের নাড়িভুঁড়ি, বৃদ্ধ নিহত
নিহতের বাড়িতে স্বজনরা- ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটে অটোরিকশার চাপায় ফজলুল হক (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার (২ মার্চ) দুপুরের দিকে মহেন্দ্রনগর ইউনিয়নের গোল্ডেন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফজলুল হক ঐ এলাকার মৃত নইমুদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিহত ফকলুল হক একজন অপারেশনের রোগী। বেশ কিছুদিন আগে তার পিত্তথলির অপারেশন করা হয়। এখনো তার অপারেশনের জায়গা শুকায়নি। দুপুরের দিকে ফজলুল হক বাড়ির পাশের রাস্তা পারাপার হতে গেলে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে চাপায় দেয়। এতে তার পেটের অপারেশনের জায়গা ফেটে নাড়িভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে আছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!