[ দেশজুড়ে ]
গাজীপুরে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
ছবি- সংগৃহীত
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
শনিবার রাত ১১টায় নাইট ফেব্রিকস নামে ঐ পোশাক কারখানায় এ আগুন লাগার ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন।
তিনি বলেন, ‘রাত ১১টার দিকে ঐ পোশাক কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
.png)
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!