শনিবার সন্ধ্যায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। রমনা থানার উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান এ তথ্য গণমাধ্যমে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বেইলি রোডে আগুনে নিহত কে এম মিনহাজ উদ্দিনের মরদেহ ময়নাতদন্ত শেষে শনিবার সন্ধ্যায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার মরদেহ চাঁদপুরে জানাজা শেষে দাফন হবে।
.png)
এর আগে, বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটের দিকে রাজধানীর বেইলি রোডে বহুতল একটি ভবনের দ্বিতীয় তলায় ‘কাচ্চি ভাই’ নামের একটি রেস্তোরাঁয় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিটের চেষ্টায় রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
স্যামসাংয়ের শোরুমের পাশেই ছিল একটি কফি শপ। এরকম কফির দোকানসহ ফাস্টফুডের অনেকগুলো দোকান ও রেস্তোরাঁ ছিল ভবনটির নিচ থেকে উপর পর্যন্ত। ছড়িয়ে ছিটিয়ে ছিল গ্যাস সিলিন্ডার। এ ছাড়া অগ্নিনির্বাপনের কোনো ব্যবস্থাও ছিল না ভবনটিতে। ফলে আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা ভয়াবহ আকার ধারণ করে।