ঢাকা,  বুধবার   ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বরিশালে ৫ বসতঘরে আগুন

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৫, ২ মার্চ ২০২৪
বরিশালে ৫ বসতঘরে আগুন
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের গৌরনদীতে পাঁচটি বসতঘরে অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে, তার আগেই বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার বিকেল পৌনে ৫টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তাছাড়া হতাহতেরও খবর পাওয়া যায়নি।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে, আগুন নিয়ন্ত্রণে আনার আগেই পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

চুলার আগুন থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।

ডেইলি-বাংলাদেশ/এমআই
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!