ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বন্ধুর সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে লাশ হলো বেলাল

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২২, ৩ মার্চ ২০২৪
বন্ধুর সঙ্গে বাইক নিয়ে বেরিয়ে লাশ হলো বেলাল
নিহত বেলাল হোসেন

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ট্রাকচাপায় বেলাল হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন ইমন হোসেন নামে আরো একজন।

শনিবার (২ মার্চ) বিকেলে জেলার দেবহাটা উপজেলার কুলিয়া নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত বেলাল দেবহাটা উপজেলা সদরের মো. মোস্তফার ছেলে।

প্রত্যক্ষদর্শী সাদ্দাম হোসেন জানান, দেবহাটা থেকে মোটরসাইকেলে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন দুই বন্ধু। পথে কুলিয়া নতুন বাজার এলাকায় পৌঁছালে সামনের একটি ভ্যানকে পাশ কাটাতে গেলে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহীরা নিচে পড়ে যায়। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বেলাল হোসেন। আহত ইমনকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

দেবহাটা থানার ওসি সেখ মাহামুদ হোসেন জানান, মরদেহটি উদ্ধার করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!