ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১১:২১, ৪ মার্চ ২০২৪
দক্ষিণ আফ্রিকায় অন্তঃসত্ত্বা স্ত্রীসহ নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
নিহত মহিন ভূঞা

দক্ষিণ আফ্রিকায় জোহানের্সবাগে নোয়াখালীর সেনবাগের অর্জুনতলা ইউনিয়নের প্রবাসী স্বামী ও অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।

রোববার (৩ মার্চ) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে জোহানেসবার্গের জু-লিস স্ট্রিটে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দম্পতির সঙ্গে থাকা দুই শিশুসন্তান প্রাণে বেঁচে যায়। 

নিহতরা হলেন- উপজেলার অর্জুনতলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর মানিকপুর গ্রামের ইসলাম পাটোয়ারী বাড়ির মো.হোসেন ভূঞার ছেলে মো. মহিন ভূঞা এবং তার স্ত্রী রুনা আক্তার। রুনা একই উপজেলার কেশারপাড় ইউনিয়নেরে জমাদার বাড়ির মো.লিটনের মেয়ে।   

Advertisement

অর্জুনতলা ইউপির ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) আব্দুর জব্বার বলেন, রোববার সন্ধ্যায় অস্ত্রধারী সন্ত্রাসীরা আফ্রিকার জোহানের্সবাগ স্ট্রেটে মহিন ও তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে গুলি করে। এ সময় ঘটনাস্থলে মারা যান স্বামী-স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় ভাগ্যক্রমে বেঁচে যায় তাদের দুই সন্তান। 

রোববার দিবাগত রাত ২টার দিকে আফ্রিকায় থাকা নিহতের ছোট দুইভাই বিষয়টি দেশের বাড়িতে জানায়। প্রাথমিকভাবে এর থেকে বেশিকিছু আমরা এখনো জানতে পারেনি। ধারণা করা হচ্ছে, পূর্ব শক্রতার জেরে এ ঘটনা ঘটে।       

তিনি আরো বলেন, নিহত প্রবাসীর গ্রামের বাড়ির মসজিদের মাইকে তাদের মৃত্যু খবর এলাকাবাসীকে জানানো হয়েছে। এতে গোটা এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের পরিবার তাদের মরদেহ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন।     

নিহতের ছোট ভাই মো. মফিজ ভূঞা বলেন, জীবিকার সন্ধানে আমার বড় ভাই মহিন ২০০৮ সালে প্রথম দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। এরপর ছয় বছর আগে তার স্ত্রীকে নিয়ে যায়। আমার ভাবি ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। সন্ত্রাসীরা ভাবিসহ আমার বড় ভাইকে গুলি করে হত্যা করেছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!