ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় ফাঁস নিল কবিতা

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ৪ মার্চ ২০২৪
কেন্দুয়ায় ফাঁস নিল কবিতা
ফাইল ছবি

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গলায় ফাঁস দিয়ে কবিতা আক্তার নামে ১০ বছরের এক শিশু আত্মহত্যা করেছে। রোববার (৩ মার্চ) রাতে কেন্দুয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আইথর গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।

মৃত শিশু কবিতা আক্তার মো. সবুজ মিয়ার মেয়ে। 

কেন্দুয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হামিদ মিয়া বলেন, মেয়েটি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল। এটা এলাকার সবাই জানে। জীবিকার সন্ধানে সে তার বাবার সঙ্গে রাঙ্গামাটিতে থাকতো। তবে এক মাস ধরে কেন্দুয়াতেই ছিল।

Advertisement

কেন্দুয়া থানার ওসি এনামুল হক বলেন, এ ব্যাপারে কেন্দুয়া থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ফাঁস
লিংক সফলভাবে কপি হয়েছে!