ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লবণবোঝাই ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২১, ৫ মার্চ ২০২৪
লবণবোঝাই ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, প্রাণ গেল বৃদ্ধের
ছবি: সংগৃহীত

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল এলাকায় লবণবোঝাই ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মনির আহমদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোচালকসহ এক যাত্রী।

সোমবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার খুরুশকুল-চৌফলদন্ডী আন্তঃসড়কের কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের বায়ু-বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ধাওয়া করে ওই ট্রাক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

নিহত সংঘর্ষে মনির আহমদ ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের উত্তর খান ঘোনা এলাকার মৃত আবু শামার ছেলে। 

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ওসি মো. রকিবুজ্জামান।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলের বায়ু-বিদ্যুৎ সংলগ্ন এলাকায় চৌফলদন্ডীমুখী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা লবণবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলে একজন নিহত ও দুইজন আহত হন। এ সময় ট্রাকচালক পালিয়ে যেতে চাইলে স্থানীয়রা ধাওয়া করে ধরে পুলিশের কাছে সোপর্দ করে। আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!