ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতে-নাতে ধরা পড়া দুই মাদকাসক্তের কারাদণ্ড

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ৫ মার্চ ২০২৪
হাতে-নাতে ধরা পড়া দুই মাদকাসক্তের কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদকসহ হাতে-নাতে ধরা পড়া ফেনীর দুই মাদকাসক্তকে মঙ্গলবার দুপুরে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

জানা যায়, মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে ফেনীর দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিবেদিতা চাকমা ও ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হকের নেতৃত্বে গঠিত ট্রাস্কফোর্স আলাইয়ারপুর গ্রামে খেজুর গাছতলা নামক স্থানে অভিযান চালান।

এ সময় গ্রামের আবু তাহেরের ছেলে আবুল বশর রাজীবকে ১শ গ্রাম গাঁজাসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট নিবেদিতা চাকমা আটক রাজীবকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এর আগে সোমবার বিকেলে ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম কমলের ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক আবু তাহেরের নেতৃত্বে মাদক বিরোধী ট্রাস্কফোর্স উপজেলার ছয়ঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় শিকারী বাড়ির আমির হোসেনের ছেলে নজরুল ইসলাম বশীরকে ছোলাই মদসহ আটক করে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিস্ট্রেট সাইফুল ইসলাম কমল মাদকাসক্ত বশীরকে ৭ দিনের কারাদণ্ড প্রদান করেন।

ফেনী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক অভিযান ও কারাদণ্ডের তথ্য নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!