ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অপহরণ চক্রের মূল হোতাসহ গ্রেফতার ২

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ৫ মার্চ ২০২৪
অপহরণ চক্রের মূল হোতাসহ গ্রেফতার ২
ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে অভিযান চালিয়ে অহরণচক্রের মূল হোতাসহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। 

মঙ্গলবার ভোরে উপজেলার হরিশপুর ও চটকাবাড়ীয়া গ্রামে এ অভিযান চালানো হয়। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার নাইম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন হরিনাকুণ্ডু উপজেলার হরিশপুর গ্রামের ইছাহক মন্ডলের ছেলে মিটুল মন্ডল এবং চটকাবাড়ীয়া গ্রামের আক্কাস আলীর ছেলে জহুর ইসলাম। তাদেরকে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল থানায় পাঠানো হচ্ছে।

Advertisement

ঝিনাইদহ র‌্যাব জানায়, গত বছরের ২৪ এপ্রিল ধর্ম ছেলে পরিচয়ে অপহরণকারী চক্রের আলী হোসেন ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার ভবান্দপুর গ্রামের আইয়ুব আলীকে বেড়ানোর কথা বলে অপহরণ করে। তার সন্ধানে ভুক্তভোগীর পরিবার খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে তাকে না পেয়ে রাণীশংকৈল থানায় সাধারণ ডায়েরি করে পরিবার।

এর মধ্যেই অপহরণকারীরা তার মুক্তিপণ বাবদ ৬ লাখ টাকা দাবি করে। বিষয়টি ঝিানইদহ র‌্যাব জানতে পেরে প্রযুক্তির সহযোগিতায় মঙ্গলবার ভোরে ভুক্তভোগী আইয়ুব আলীকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণচক্রের মূল হোতাসহ দুই জনকে গ্রেফতার করে র‍্যাব। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ঝিনাইদহ
লিংক সফলভাবে কপি হয়েছে!