ঢাকা,  শনিবার   ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রমজানে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান ইউএনওর

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৪৩, ৫ মার্চ ২০২৪
রমজানে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান ইউএনওর
মতবিনিময় সভায় ইউএনও মো. তৌহিদুল ইসলাম।ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্য নিয়ে কোনো প্রকার কারসাজি করা না হয়, সে বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ভোলার লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

মঙ্গলবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে বাজারের সব শ্রেণির ব্যবসায়ীদের সঙ্গে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিষয়ক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় দ্রব্যমূল্য নিয়ে কোনো কারসাজি হলে তথ্য দিয়ে উপজেলা প্রশাসনকে সার্বিক সহযোগিতা করার অনুরোধও করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, ওসি এসএম মাহবুব উল আলম, ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলী আহম্মদ মিয়াসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজনৈতিক-সামজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!