কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- জসিম উদ্দিন, শাহিন আলম, সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন। সেইসঙ্গে আসামি সামসুল আলম, মকসুদ মিয়া, রিয়াজ উদ্দিনকে আলাদাভাবে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্ত আসামি মাকসুদ মিয়া, রিয়াজ উদ্দিন ও শাহিন আলম কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া গ্রামের মৃত একলাস মিয়ার ছেলে। অপর আসামি জসিম উদ্দিন একই এলাকার হোসেন এবং শামসুল আলম মৃত ফজলুল হকের ছেলে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন ঐ আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ হোসেন। রায় ঘোষণার সময় তিনজনকে কারাগার হতে আদালতে হাজির করা হয়। তবে জামিনপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২ মার্চ সন্ধ্যার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কাজিপুরা ফেরিঘাটের রাস্তার মুখে জসিমের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, শাহিন আলমের কাছ থেকে ৪ রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল, ১১৫০ বোতল সিডাক্রসিন ইনজেকশন, সামছুল আলমের কাছ থেকে ৬ কেজি ক্রিস্টাল মেথ আইস, মাকসুদের কাছ থেকে ৬ কেজি মাদক ক্রিস্টাল মেথ আইস ও রিয়াজ উদ্দিনের কাছ থেকে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে পৃথক মামলা হয়। মঙ্গলবার সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় দেন আদালত।