ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৯, ৫ মার্চ ২০২৪
মাদারগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ফাইল ফটো

জামালপুরের মাদারগঞ্জে ট্রাক্টরের ধাক্কায় আদিবা জান্নাত তাবাসসুম (৩) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার করুইচুড়া ইউনিয়নের সালাবান্দা গ্রামের নিহতের বাড়ির পাশে এ দুর্ঘটনা ঘটে। সে ঐ গ্রামের হাসান হাবিবের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে শিশু তাবাসসুম বাড়ির পাশের খোলা জায়গায় খেলাধুলা করছিলো। এ সময় হঠাৎ একটি ট্রাক্টর তাবাসসুমকে ধাক্কা দেয়। এতে শিশুটি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

মাদারগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গেছে। এ ব্যাপারে পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!