[ দেশজুড়ে ]
খাগড়াছড়িতে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
পানছড়ি থানা। ছবি: সংগৃহীত
খাগড়াছড়ির পানছড়িতে অলেন্দ্র ত্রিপুরা (৬৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে পানছড়ি সদর ইউনিয়নের যৌথ খামার এলাকার থৈও মারমার টিলা থেকে তাকে উদ্ধার করা হয়। নিহত অলেন্দ্র ত্রিপুরা যৌথ খামার এলাকার বাসিন্দা।
নিহতের স্ত্রী বলেন, দুপুরের দিকে তার সঙ্গে শেষ কথা হয়। গোসল করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে বেশ কিছু সময় পার হওয়ার পর ফিরে না আসায় অনেক খোঁজা খুঁজি করা করি। পরে জঙ্গলের ভেতর গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় স্বামীকে পাওয়া যায়।
নিহতের ছেলে মনা ত্রিপুরা জানান,তার বাবার মানসিক সমস্যা ছিল। হয়তো সে কারণে এমনটা করেছে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!