[ দেশজুড়ে ]
নিখোঁজের একদিন পর শিশুর লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত
বরগুনার তালতলীতে নিখোঁজের একদিন পর মো. মুছা নামে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার সোনাকাটা ইউপির ছোট আমখোলা গ্রামের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত মো. মুছা একই গ্রামের সোহাগ আকনের ছেলে।
জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকেই নিখোঁজ ছিল শিশু মো. মুছা। দিনভর তার স্বজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেন। তবে কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পরে বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশে পুকুরে শিশুটির লাশ ভাসতে দেখে। এরপর তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুপুরে পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরগুনা
লিংক সফলভাবে কপি হয়েছে!