[ দেশজুড়ে ]
জয়পুরহাটে নিষিদ্ধ কসমেটিকস বিক্রির দায়ে জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
নিষিদ্ধ ঘোষিত ব্রান্ডের স্কিন ক্রিম বিক্রি করার অপরাধে জয়পুরহাট শহরে কয়েকটি কসমেটিকস দোকানে অভিযান চালিয়েছে বিএসটিআই। বিএসটিআই এর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে।
বৃহস্পতিবার দুপুরে শহরে কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন আদালত পরিচালনা করেন।
এ সময় বিএসটিআই'র নিষিদ্ধ ব্রান্ড এর স্কিন ক্রিম বিক্রির অপরাধে বিএসটিআই আইনে পূর্ব বাজার মার্কেটের মেসার্স বিলাস বিপণীর স্বত্বাধিকারীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
.png)
আদালতের প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন।
বিএসটিআই কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় ।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!