ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি নিতে গিয়ে প্রাণ গেল যুবকের

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৪, ৮ মার্চ ২০২৪
ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি নিতে গিয়ে প্রাণ গেল যুবকের
ফাইল ছবি

নীলফামারীতে ট্রেনের ধাক্কায় মামুন ইসলাম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নীলফামারী কলেজ রেলস্টেশনের কাছে সরকারপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত মামুন নীলফামারী পৌর এলাকার মাছুয়াপাড়া মহল্লার মৃত আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় রেললাইনের ওপর দিয়ে হাঁটছিল মামুন। এ সময় চিলাহাটি থেকে পার্বতীপুরের উদ্দেশে ট্রেনের একটি ইঞ্জিন ওই রেললাইন দিয়ে যাচ্ছিল। পরে রেললাইন থেকে সরে গিয়ে মোবাইল দিয়ে ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করলে ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!