[ দেশজুড়ে ]
চট্টগ্রামে গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন, ১১ জন দগ্ধ
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল শংকর দেওয়ানজীহাটে এক ভবনে আগুনে শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে ওসমান গনি হুজুরের ভবনের তৃতীয় তলায় গ্যাসের লাইনে লিকেজ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের সহায়তায় রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি জাহিদুল কবির বলেন, ওই ভবনের তৃতীয় তলায় ৪টি ফ্ল্যাটে তিনটি পরিবার ছিল। প্রাথমিকভাবে জানা যায়, লাইনের গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। ১১জন আগুনে দগ্ধ হয়ে চমেক হাসপাতালে ভর্তি হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!