ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৪, ৮ মার্চ ২০২৪
কালকিনিতে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
কালকিনি থানা। ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের কালকিনি উপজেলার আমানগঞ্জ খাল থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কালকিনি উপজেলার ভূরঘাটা লাল ব্রিজের নিচে আমানগঞ্জ খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, শুক্রবার সকালে খালে ভাসমান অবস্থায় অজ্ঞাত ওই লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আনুমানিক বয়স ৩৮ বছর বয়সী যুবকের অর্ধনগ্ন লাশটি উদ্ধার করে।

কালকিনি থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!