ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আদিতমারীতে পুকুরে ডুবে প্রাণ গেলো তামিমের

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৬, ১০ মার্চ ২০২৪
আদিতমারীতে পুকুরে ডুবে প্রাণ গেলো তামিমের
আদিতমারী থানা। ছবি: সংগৃহীত

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় পুকুরের পানিতে ডুবে তামিম রহমান (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউপির চরিতাবাড়ী মিরেরচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু তামিম চরিতাবাড়ী মিরেরচক এলাকার মশিয়ার রহমানের ছেলে।

জানা গেছে, সকালে চরিতাবাড়ী মিরেরচক গ্রামের নিজ বাড়ির পেছনে খেলা করছিল শিশু তামিম। পুকুরের পাশেই কাজ করছিলেন তামিমের চাচা মহসিন আলী। হঠাৎ চাচা মহসিন আলীর চোখে শিশু তামিমকে তার আশে পাশে দেখতে না পেয়ে দ্রুত বাড়িতে খোঁজ করেন। এক সময় শিশু তামিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সেই পুকুরেই শিশু তামিমের লাশ ভাসতে দেখে তার চাচা। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তামিমের লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারনা শিশু তামিম খেলা করতে করতে পুকুরে পড়ে যায়, সেখানে তার মৃত্যু হয়েছে।

আদিতমারী থানা ওসি মাহমুদ উন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!