ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ১২ মার্চ ২০২৪
নান্দাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২
ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দুইজন।

সোমবার রাত ১০টার দিকে নান্দাইল-দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের চাঁনপুর গ্রামে নবাবআলী ব্রিজ সংলগ্ন মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চাঁনপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে সাগর (২২) ও শেরপুর গ্রামের শহরআলীর ছেলে সাজেদুল ইসলাম।

Advertisement

আহতরা হলেন- একই উপজেলার চাঁনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাফাত (২০) ও একই গ্রামের বাসিন্দা ফজলুল হকের ছেলে আকাশ।

স্থানীয় সূত্রে জানা যায়, চার যুবক একটি মোটরসাইকেলযোগে নান্দাইল সদরের দিকে আসছিল। পথিমধ্যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ গাড়িকে ধাক্কা দেয়। এতে চার আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাতেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাগর ও সাজেদুল ইসলাম মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ জানান, এ বিষয়ে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!