ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোর আদালত চত্বরে  যুবককে কুপিয়ে জখম, আটক ৫ 

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১৪ মার্চ ২০২৪
নাটোর আদালত চত্বরে  যুবককে কুপিয়ে জখম, আটক ৫ 
ছবি: ডেইলি বাংলাদেশ

নাটোর আদালত চত্বরে পূর্ব বিরোধের জেরে রাতুল ইসলাম নামে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় দেশীয় অস্ত্র ও গুলিসহ ৫ জনকে আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুর দিকে নাটোর জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরের আইনজীবী ভবনের সামনে এ ঘটনার পর দুষ্কৃতিকারীদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

এ সময় একটি চাইনিজ কুড়াল, চারটি ধারালো দেশীয় অস্ত্র, পিস্তলের ৪ রাউন্ড গুলি এবং তিনটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

Advertisement

আহত রাতুল ইসলাম শহরের কানাইখালী এলাকার মো. রাজুর ছেলে। নাটোর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।  

আটক হওয়া ব্যক্তিরা হলেন নাটোর সদরের ফতেঙ্গাপাড়া এলাকার মো. রাইজুল ইসলামের ছেলে মো. সজীব, বঙ্গজলের মো. সেকেন্দারের ছেলে মো. সুমন, কানাইখালীর মো. শওকতের ছেলে মো. শাহারিয়া, গাড়িখানা এলাকার মো. সবুরের ছেলে মো. সবুজ এবং শহরের দক্ষিণ পটুয়াপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. মাহমুদুল হাসান সোহাগ। 

পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, শহরের কোর্ট চত্বরের নতুন আইনজীবী ভবনের সামনের রাস্তায় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন রাতুল ইসলামকে ধারালো অস্ত্র  দিয়ে বাম হাতের পেশিতে কুপিয়ে রক্তাক্ত জখম করে। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সজীব, সুমন, শাহারিয়া, সবুজ, এবং মাহমুদুল হাসান সোহাগকে গ্রেফতার করে।

এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!