[ দেশজুড়ে ]
ফেনীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের
ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনীতে ট্রেনে কাটা পড়ে একরাম উদ্দিন নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত একরাম উদ্দিন নোয়াখালীর সুধারাম থানার পশ্চিম মাইজচড়া গ্রামের মনসুর আহাম্মদের ছেলে। তিনি ফেনী শহরতলীর জামেয়া রশিদিয়া মাদরাসায় বাবুচির কাজ করতেন।
জানা যায়, রেলপথের ফেনীর ফাজিলপুর এলাকায় শনিবার সকাল আটটার দিকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়। খবর পেয়ে কালিদহ রেল স্টেশনের পূর্বদিকে স্টিল ব্রিজ সংলগ্ন স্থান থেকে লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের ভাই জামেয়া রশিদিয়া মাদরাসার শিক্ষক ইমাম উদ্দিন জানান, তার ছোট ভাই একরাম ৫-৬ মাস জামেয়া রশিদিয়া মাদরাসায় বাবুচির কাজ করতেন। তার কিছু মানসিক প্রতিবন্ধকতা ছিলো। সকালে ঘুরতে বের হয়ে দুর্ঘটনার শিকার হয়। বিকেলে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
.png)
ফেনীস্থ জিআরপি পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে একরামের বড় ভাই এসে লাশ শনাক্ত করে। এ ঘটনায় লাকসাম জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!