ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাগলা শিয়ালের কামড়ে ৭ জন আহত

শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১৬ মার্চ ২০২৪
পাগলা শিয়ালের কামড়ে ৭ জন আহত
ছবি: ডেইলি বাংলাদেশ

শেরপুরের নকলায় পাগলা শিয়ালের কামড়ে নারী-পুরুষসহ ৭ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে নকলা উপজেলার পাঠাকাটা ইউপির দশকাহনিয়া ও আমানিয়াকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার পাঠাকাটা আমানিয়াকান্দা গ্রামের মতিউর রহমানের স্ত্রী বেনুজা বেগম, দশকাহনিয়া গ্রামের এসহাক আলীর স্ত্রী জাহানারা বেগম, আব্দুর রশিদের স্ত্রী রহিমা বেগম, নূরল আমিনের স্ত্রী আনোয়ারা বেগম, আব্দুল মালেকের পুত্র হেলাল মিয়া, আশরাফ আলীর পুত্র আবু বক্কর সিদ্দিকও দেলু মিয়ার স্ত্রী রত্না বেগম।

শিয়ালের কামড়ে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে পাঠাকাটা ইউনিয়নের মানুষ পাগলা শিয়ালের ভয়ে আতঙ্কের মধ্যে রয়েছে।

নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পাগলা শিয়ালের কামড়ে আহতরা হাসপাতালে এসেছিলেন। তাদের সরকারিভাবে ভ্যাকসিন প্রদান করা হয়েছে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সবাই বাড়ি চলে গেছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!