শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।
তিনি বলেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে রোহিঙ্গা ক্যাম্প-২, ইস্ট এর রোহিঙ্গা বাজারের ‘বি’ ব্লকের সীমানাবর্তী কাঁটা তারের বেড়া সংলগ্ন বাঁশের সাঁকোর ওপর থেকে আবদুর রহমানের ছেলে রোহিঙ্গা যুবক আবুল ফয়েজকে ২৫০ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। তিনি ব্লক-বি,ডব্লিউ ১০, ক্যাম্প-২ ইস্ট, কুতুপালংয়ের উখিয়ায় বসবাস করেন। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
.png)
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, আটক রোহিঙ্গার বিরুদ্ধে উখিয়া থানায় মাদক আইনে মামলা হয়েছে।