রোববার রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কৃত শাহ মো. শাহাবুল আলম জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক ও সভাপতি।
.png)
জানা গেছে, ১৩ মার্চ দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে যুবদল নেতা শাহ মো. শাহাবুল আলমকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় যুবদল। পরে ঐ চিঠির পরিপ্রেক্ষিতে গত ১৬ মার্চ সংগঠনের কেন্দ্রীয় দফতরে হাজির হয়ে লিখিত জবাব জমা দেন এই যুবদল নেতা। তবে, রোববার (১৭ মার্চ) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।