[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে পুলিশ।
সোমবার ভোরে উপজেলার পাড়িয়া ইউপির উত্তর পাড়িয়া গ্রামের রাবিনুর রহমানের বাসা থেকে এসব উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পলাতক রয়েছেন রাবিনুর রহমান। বিষয়টি সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে পাড়িয়া ইউপির রাবিনুর রহমানের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় তার বসতবাড়ি থেকে ৪০৫ এ্যাম্পুল ইনজেকশন, ৩০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২০৪ দিলখুশ ট্যাবলেট, ১১০টি নিউরোবিওন ইনজেকশন, ৩ হাজার ৬০০ ডেক্সামেথাসন ট্যাবলেট, একটি পুরাতন বাটন মোবাইল ফোন, রুপিসহ মাদক বিক্রয়ের নগদ টাকা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১০ লাখ ৯৭ হাজার ১০০ টাকা।
পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত চলছে। দ্রুত সময়ে জড়িতদের গ্রেফতার করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঠাকুরগাঁও
লিংক সফলভাবে কপি হয়েছে!