সোমবার (১৮ মার্চ) হিলি বন্দরের পাইকারি ও খুচরা বাজার ঘুরে দেখা যায়, তিনদিন আগেও যে দেশি পেঁয়াজ ৭০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এখন সেই পেঁয়াজ কেজিতে ২০ টাকা কমে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা আমিনুল ইসলাম বলেন, আমি দুই সপ্তাহে আগে পেঁয়াজ কিনেছিলাম ৯০ থেকে ১০০ টাকা কেজি দরে। আজকে বাজারে এসে শুনি পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে হচ্ছে। দাম কম হওয়ায় আমি ৫ কেজি পেঁয়াজ কিনলাম।
.png)
হিলি বাজরের খুচরা পেঁয়াজ বিক্রেতা মোকারম হোসেন বলেন, আমরা পাইকারি বাজার থেকে কেজিপ্রতি পেঁয়াজ ৪৮ টাকা দরে কিনে ৫০ টাকা দরে বিক্রি করেছি। তবে আগের তুলুনায় বেচাকেনা কমে গেছে।
হিলি বাজারের পাইকারি পেঁয়াজ বিক্রেতা রুবেল হোসেন বলেন, বর্তমানে মোকামে প্রকারভেদে ১৬০০ থেকে ১৭০০ টাকা মণ বিক্রি হচ্ছে। কিন্তু তিনদিন আগে মোকামে ২৭০০ থেকে ২৮০০ টাকা মণ কিনেছি। সেই পেঁয়াজেই তো এখনো অনেকে বিক্রি করতে পারেনি। মোকাম থেকে পেঁয়াজ কিনে নিয়ে আসতে না আসতেই বস্তাপ্রতি দুই থেকে তিন কেজি কমে যায়। এরপর বস্তাপ্রতি ১২০ টাকা পরিবহন খরচ দিতে হয়। সবমিলে ২০ থেকে ২৫ টাকা আমাদের লোকসান গুনতে হয়। তারপর যত ঝড় খুচরা ব্যবসায়ীদের উপর দিয়ে যায়। আমার কয়েক দিনে প্রায় ৬ হাজার টাকা লস হয়েছে।