[ দেশজুড়ে ]
মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে প্রাণ দিলেন কলেজছাত্রী
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনের নিচে ঝাপ দিয়ে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। সোমবার দুপুরে উপজেলার গোপিনাথপুর ইউপির ইমামবাড়ি (গুমড়া) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেঘলা আক্তার নীলুফা জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসগার (পশ্চিমপাড়া) এলাকার মো. মুসলিম মিয়ার মেয়ে। স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী নীলুফার বাবা পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আখাউড়া রেলওয়ে থানার ওসি জসিম উদ্দিন খন্দকার জানান, দুপুরে একটি মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নীলুফা আত্মহত্যা করেছেন। তবে কী কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছেন তা জানা যাইনি। নীলুফা স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতারে মর্গে পাঠানো হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!