ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাটিরাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৭, ১৮ মার্চ ২০২৪
মাটিরাঙ্গায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দেশীয় অস্ত্রসহ ব্রজেন ত্রিপুরা (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার বেলছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার দুপুরে খাগড়াছড়িতে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মুক্তা ধর।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেলছড়ি ইউনিয়নের অযোধ্যা এলাকায় অভিযান পরিচালনা করে ১টি দেশীয় তৈরি এলজি ও ৩ রাউন্ড তাজা গুলিসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় ২টি মোবাইল, ২টি চাঁদা আদায়ের রশিদ বই জব্দ করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি যামিনীছড়ার বাসিন্দা। তার বিরুদ্ধে মাটিরাঙ্গা থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পরবর্তী কার্যক্রম শেষে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!