[ দেশজুড়ে ]
বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
বাগেরহাটে ৭ কেজি গাঁজাসহ মো. আল আমিন খাঁ নামের এক মাদক কারবারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।
সোমবার রাত ১১ টার দিকে জেলার চুলকাঠি মোড় এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মো. আল আমিন খাঁর কাছ থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
বাগেরহাট জেলা ডিবি পুলিশের পরিদর্শক স্বপন কুমার রায় জানান, গ্রেফতারকৃত মো. আল আমিন মোংলা থানার মাদরাসা রোড আনসার ক্লাব গ্রামের মো. আফজাল খাঁর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন থানা এলাকার বাজারগুলোতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছিল। এমন তথ্যে তাকে তল্লাশি করে ৭ কেজি গাঁজাসহ আটক করা হয়।
.png)
এ বিষয়ে বাগেরহাট সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বাগেরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!