ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে প্রাণ গেল কিশোরের

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৩, ১৯ মার্চ ২০২৪
কুলাউড়া সীমান্তে বিএসএফ’র গুলিতে প্রাণ গেল কিশোরের
পারভেজ হোসেন সাদ্দাম। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে পারভেজ হোসেন সাদ্দাম নামে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। এ সময় ছিদ্দেক আলী নামে অপর একজন আহত হয়েছেন। 

রোববার বিকেলে উপজেলার পৃত্থিমপাশা ইউপির শিকড়িয়া সীমান্তে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত সাদ্দাম পার্শ্ববর্তী কর্মধা ইউপির মুড়ইছড়া বস্তির আছকির মিয়ার ছেলে। আহত ছিদ্দেক আলী ওই গ্রামের সাদই মিয়ার ছেলে।  
 
পৃথিমপাশা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য শাহীন মিয়া ও কর্মধার ৩ নম্বর ওয়ার্ড সদস্য সিলভেস্টার পাঠাং জানান, ২টা থেকে ৩টার মধ্যে ঘটনা ঘটে। 

জানা যায়, রোববার দুপুরে সাদ্দাম তার পরিবারের গৃহপালিত দুটি গরু আনতে শিকড়িয়া সীমান্তে যান। এ সময় সাদ্দাম তাদের গরু আনতে গেলে সীমান্ত এলাকার ৪৩ নম্বর মূল পিলারের কাছে প্রবেশ করার চেষ্টাকালে ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলার মাগুরউলি এলাকায় বিএসএফ’র একটি টহল দল তাকে ধাওয়া করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই সাদ্দাম মারা যান।  

Advertisement

আলীনগর বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার হরি জীবন বলেন, এ বিষয়ে পরে কথা বলবো এখন বিএসএফ’র সঙ্গে আছি। 

কর্মধা ইউপি চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করতে স্থানীয় সবশ্রেণির মানুষদের নিয়ে একাধিকবার মতবিনিময় করেছি। 

কুলাউড়া থানার ওসি (তদন্ত) ক্যশৈনু বলেন, হতাহতের ঘটনাটি জেনেছি। আহত ছিদ্দেককে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!