ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেহেরপুরে ১২ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৮, ১৯ মার্চ ২০২৪
মেহেরপুরে ১২ মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

মেহেরপুরের গাংনীতে শেখ লুৎফর রহমান জুয়েল (৩৩) নামের ১২ মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত জুয়েল সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ বাজার এলাকার আব্দুল ওহাবের ছেলে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার কেদারগঞ্জ বাজারের মহিলা কলেজ সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর ক্যাম্প কমান্ডার মনিরুজ্জামান।

Advertisement

র‌্যাব সূত্রে জানা গেছে, শেখ লুৎফর রহমান জুয়েল বিভিন্ন মেয়াদে ১২টি মামলায় সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি। রায় ঘোষণার পর থেকেই সে পলাতক ছিলো। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে সাতক্ষীরার কালিগঞ্জ থানায় তাকে হস্তাস্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!