জানা গেছে, পল্লী বিদ্যুতের সংযোগ দিয়ে ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক সংযোগ দিয়ে রাখেন কৃষক। ঘটনার দিন শাশুড়ি চপলা গাইন ধান ক্ষেতের বেঁড়িতে সবজি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার দেন। তার চিৎকার শুনে ছেলের বউ টুম্পা গাইন এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। নিহত চপলা লাউডোব ইউপির হরিণটানা গ্রামের বাসিন্দা চিত্তরঞ্জন গাইনের স্ত্রী।
লাউডোব ইউপির চেয়ারম্যান শেখ যুবরাজ বলেন, ধান ক্ষেতে বৈদ্যুতিক সংযোগ থাকায় সবজি তুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তাদের মৃত্যু হয়।
.png)
দাকোপ থানার ওসি মোহাম্মদ আব্দুল হক বলেন, বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীর মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপালের মর্গে পাঠানো হয়েছে।