[ দেশজুড়ে ]
গাইবান্ধায় জমি বিরোধে প্রতিপক্ষের লাঠির আঘাতে নিহত ১
ছবি: ডেইলি বাংলাদেশ
গাইবান্ধার ফুলছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নুরুনবী মিয়া (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে, ঐদিন দুপুরে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের দক্ষিণ বুড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরুনবী মিয়া ঐ গ্রামের বেলাল শেখের ছেলে।
স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত কাবিল উদ্দিনের ছেলে গোফ্ফার মিয়ার সঙ্গে নুরুনবী মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিলো। এরই জেরে ধরে সোমবার দুপুরে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের লাঠির আঘাতে গুরুতর আহত হন নুরুনবী। পরে তাকে উদ্ধার করে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করান স্বজনরা। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে তার মৃত্যু হয়।
.png)
ফুলছড়ি থানার ওসি রাজিবুজ্জামান বসুনিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!