ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রুশ জাহাজ

বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৯, ২০ মার্চ ২০২৪
রূপপুরের মালামাল নিয়ে মোংলায় রুশ জাহাজ
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে ‘এমভি আনকা সান’ নামক একটি রুশ জাহাজ।

রাশিয়ার পির্টাসবার্গ বন্দর থেকে ছেড়ে আসা জাহাজটি বুধবার (২০ মার্চ) সকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভেড়ে।

বেনুটা পতাকাবাহী বাণিজ্যিক জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট মেসার্স কনভেয়ার শিপিংয়ের কর্মকর্তা সাধন কুমার জানান, রূপপুরে বিদ্যুৎকেন্দ্রের পণ্য নিয়ে আসা এ জাহাজে ৭১০ প্যাকেজের ১০২২ মেট্রিক টন মেশিনারিজ পণ্য রয়েছে। কাস্টম ক্লিয়ারেন্সসহ সব নিয়মকানুন শেষে পণ্য খালাস শুরু হয়েছে। এরপর খালাসকৃত পণ্য সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নেয়া হবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!