মঙ্গলবার (১৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নলডাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মেহেরুল ইসলাম।
স্থানীয় ইউপি চেয়ারম্যান কলিম উদ্দিন কলি জানান, রাতে পাটুল পশ্চিমপাড়া নূরুল ইসলাম বাড়িতে গোয়াল ঘরে মশা মারা কয়েলের আগুন থেকে আগুন সূত্র হয় বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। আগুন ধরা মাত্র পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও পুড়ে যায় নগদ এক লাখটাকাসহ পাঁচটি ঘরে সব আসবাবপত্র।
.png)
খবর পেয়ে রাতেই ইউএনও দেওয়ান আকরামুল হক, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রাকিবুল হাসান, নলডাঙ্গা থানার ওসি মোনোরুজামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।