বিষয়টি নিশ্চিত করেছেন নাটোর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আসাদুজ্জামান ।
স্টেশন মাস্টার আসাদুজ্জামান বলেন, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিলে ত্রুটির কারণে জংলি ও ইয়াসিনপুরের মাঝখানে প্রায় দুই ঘণ্টা ধরে আটকে আছে। যার কারণে এই রুটে চলাচলকারী সকল ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
.png)
তিনি আরো বলেন, আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন এসে পৌঁছেছে। বিকল হওয়া ট্রেনের ইঞ্জিনটি উদ্ধারের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যে উত্তরাঞ্চলের যোগাযোগ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যাবে।