নিহত বিউটি আক্তার ইটনা উপজেলার ধনপুর ইউপির চড়পাড়া গ্ৰামের ফুল মিয়ার স্ত্রী ও আহাম্মদ মিয়ার মেয়ে।
বুধবার ভোরে উপজেলার ধনপুর ইউপির চড়পাড়া গ্ৰামে এ ঘটনা ঘটে।
.png)
জানা যায়, নিহত বিউটি আক্তার ও তার মেয়ের স্বামী আমির হোসেনের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার ভোরে সবার অগোচরে মেয়ের জামাই বাড়ি গিয়ে বিষ খেয়ে অসুস্থ হলে স্বজনরা তাকে উদ্ধার করে ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিউটি আক্তারকে মৃত ঘোষণা করেন।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইটনা থানার ওসি মো. জাকির রব্বানী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।