ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]
লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন সচল

উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৩, ২১ মার্চ ২০২৪
উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল স্বাভাবিক
ছবি: সংগৃহীত

নাটোরের ইয়াসিনপুর স্টেশন এলাকায় ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার তিন ঘণ্টা পর সচল হয়েছে। বুধবার রাত ৮টার দিকে হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এর ৩ ঘণ্টা পর আবার ট্রেনটি সচল হয়।

বুধবার রাত সাড়ে ১০টার দিকে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে বিকল ইঞ্জিনটি উদ্ধার করার পর রাত সাড়ে ১১টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

নাটোর স্টেশন মাস্টার আসাদুজ্জামান জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনটির ইঞ্জিনে ত্রুটির কারণে ইয়াসিনপুর এলাকায় রাত ৮টার দিকে ট্রেনটি বন্ধ হয়ে যায়। এতে তিন ঘণ্টা ট্রেনটি বন্ধ থাকে। পরে আব্দুলপুর থেকে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন নিয়ে এসে লালমনি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে যুক্ত করে নাটোরে আনা হয়। পরে বিকল হওয়া ইঞ্জিন নাটোর স্টেশনে রেখে উদ্ধারকারী ইঞ্জিন ট্রেনটিকে নিয়ে রাত সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: নাটোর
লিংক সফলভাবে কপি হয়েছে!