বৃহস্পতিবার সকালে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের বালাছিড়া-সোভাগঞ্জ সড়কের বাদশার রাইচ মিলের পাশে ছোটব্রিজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত কবির হোসেন শোভাগঞ্জের উত্তর মরুয়াদহ গ্রামের মৃত জালাল হোসেন জাল্লাদুর ছেলে।
ছাপরহাটি ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য আনছার আলী বলেন, দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন কবির হোসেন। বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে বের হয়ে ওইস্থানে পৌঁছালে একটি ট্রাক তাকে চাপায় দেয়। এসময় ঘটনাস্থলেই মারা যান তিনি।
.png)
সুন্দরগঞ্জ থানার ওসি মাহবুব আলম বলেন, সড়ক দুর্ঘটনায় কবির হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।