[ দেশজুড়ে ]
ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
স্বজনদের আহাজারি। ছবি: ডেইলি বাংলাদেশ
ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে রাজু (১০) ও কাওসার (৮) নামে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গুঞ্জরগড় গ্রামে এ ঘটনা ঘটে৷
মারা যাওয়া শিশুরা হলো- গুঞ্জরগড় গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাজু ইসলাম ও ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী৷ তারা দু’জনে সম্পর্কে খালাতো ভাই।
বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের কর্মকর্তা সরোয়ার হোসাইন জানান, পুকুরের পাশে বরই গাছে থেকে বরই পাড়ার সময় কাওসার পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে রাজু পুকুরে ঝাঁপ দেয়। পরে দু’জনেই পানিতে ডুবে মারা যায়।
.png)
ঠাকুরগাঁও সদর থানার ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন, বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটনা ঘটেছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!