নিহত কবীর হোসেন ঐ ইউনিয়নের দক্ষিণ মরুয়াদহ গ্রামের হাজীপাড়া এলাকার বাসিন্দা। সুন্দরগঞ্জ থানার ওসি মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে কবীর হোসেন নিজবাড়ি থেকে বেরিয়ে হেঁটে স্থানীয় শোভাগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় তিনি খামার পাঁছগাছি গ্রামের জনৈক হাফিজার রহমানের বাড়ির কাছে পৌঁছালে বিপরীত দিকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
.png)