নওগাঁয় গলায় ফাঁস লাগানো গৃহবধূর লাশ উদ্ধার
নওগাঁয় গলায় ফাঁস লাগানো অবস্থায় সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নওগাঁ শহরের রজাকপুর মধ্যপাড়া এলাকার লিয়াকত আলীর ভাড়া বাসার এ ঘটনা ঘটে।
সাবিনা ইয়াসমিন জেলার মান্দা উপজেলার জোঁতবাজার নুরুল্যাবাদ এলাকার হেলালের স্ত্রী। নিতহ সাবিনা ইয়াসমিন সুরমা মাল্টিপারপাস কো- অপারটিভ সোসাইটি লিমিটেড এনজিও’র প্রধান কার্যালয়ের সহকারী হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বাসার মালিক লিয়াকত আলী জানান, সাবিনা গত বছরের মার্চ মাসে তার বাসায় ভাড়া উঠেন। তার স্বামী দেশের বাইরে থাকেন। অফিস সংলগ্ন বাড়ি হওয়ায় দুইতালার একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে একা থাকতেন। বিকেল থেকে ঘরের দরজা বন্ধ ছিল। অনেক ডাকার পরও কোনো শব্দ পাওয়া যাচ্ছিল না। কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশে সংবাদ দেয়া হয়।
.png)
নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘরের দরজা-জানালা ভেতর থেকে লাগানো ছিল। পরে দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।