সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল কর্তৃক উদ্ধার হওয়া এসব মোবাইল ও নগদ টাকা বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী।
মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল এর এসআই অশোক কুমারসহ গণমাধ্যম কর্মীরা।
.png)
পুলিশ সুপার বলেন, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে জেলার বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ১০০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এছাড়া বিকাশে খোয়া যাওয়া (ভুল নম্বরে চলে যাওয়া) ৩ লাখ ৭৫ হাজার টাকাও উদ্ধার করা হয়েছে। হারানো এসব মোবাইল ও নগদ টাকা প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে। আগামীতেও এই সেবা অব্যাহত থাকবে।