ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফে আগুনে বসতঘর পুড়ে ছাই 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৮, ২২ মার্চ ২০২৪
টেকনাফে আগুনে বসতঘর পুড়ে ছাই 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ে এক বসত ঘরে আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেছে। তবে বৈদ্যুতিক শর্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সাবরাংয়ের আলীর ডেইল এলাকার মৌলবী আবুলের বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানান সাবরাংয়ে ইউপি সদস্য ছিদ্দিক আহমদ। এদিকে ঘণ্টা খানেক ধরে জ্বলতে থাকা আগুনে পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এতে অন্তত ১০-১২ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের।

বসত ঘরের মালিক মৌলভী আবুল বলেন, আমাদের টিনশেড ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়। রাতের অগ্নিকান্ডের ঘটনায় পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া ঘরের ভেতর থাকা প্রয়োজনীয় আসবাবপত্র, নগদ টাকা ও চার্জে দেওয়া একটি ইজিবাইক পর্যন্ত বের করা সম্ভব হয়নি। ঘরটি তৈরি করতে আমাদের প্রায় ১০-১২ লাখ টাকা খরচ হয়েছিল। 

Advertisement

এ বিষয়ে ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ছিদ্দিক আহমদ জানান, আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের সহযোগিতায় যথাসাধ্য আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি। তবে অন্তত ১২-১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

টেকনাফ ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা  আরিফুজ্জামান বলেন, আলীর ডেইলে বসতঘরে আগুন লাগার খবর পেয়েছি। দ্রুত আমরা ঘটনাস্থলে পৌঁছে ২টা ইউনিটের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে । তবে ঘরে ৪-৫ টা রুম ছিল। বৈদ্যুতিক শর্ট থেকে আগুন লাগায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!